সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশুকে দেয়া হবে হামের টিকা

Admin ২০ April ২০২৬ · Monday · ১০:১৮ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশুকে দেয়া হবে হামের টিকা
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশুকে দেয়া হবে হামের টিকা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সারা দেশের মতো ব্রাহ্মণবাড়িয়ায়ও হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 
সোমবার সকালে জেলা শহরের অবকাশ এলাকার বিয়াম ল্যাবরেটরি স্কুলে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ। এ সময় জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলাম সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । কর্মসূচীর আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেয়া হবে।
সিভিল সার্জন ডাক্তার মোঃ নোমান মিয়া জানান, টিকাদান কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি উপজেলায় সাড়ে ৫ লাখ শিশুকে টিকা দেয়া হবে। নয়টি উপজেলার ১১ টি স্থায়ী ও ২ হাজার ৪৩৮ টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে আগামী ১০ মে পর্যন্ত টিকাদান কর্মসূচী চলমান থাকবে। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ