সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

তাড়াইলে জাতীয় পার্টির আহ্বায়ক চাঁন মিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Admin ১৮ April ২০২৬ · Saturday · ০১:৩৩ অপরাহ্ণ
তাড়াইলে জাতীয় পার্টির আহ্বায়ক চাঁন মিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
তাড়াইলে জাতীয় পার্টির আহ্বায়ক চাঁন মিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রুহুল আমিন, তাড়াইল থেকে:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন ভুঁইয়া চাঁন মিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৫টায় তাড়াইল বাজার এলএসডি রোড জাতীয় পার্টির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান নাজমুল হক আকন্দ,  জেলা পরিষদের সাবেক সদস্য একেএস জামান সম্রাট, দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল হক আজহার, তাড়াইল পল্লী বিদ্যুৎ-এর সাবেক সভাপতি ফরিদুজ্জামান বাদল, রাশেদুজ্জামান ফুল মিয়া, সাবেক মেম্বার আলাল উদ্দিন আলাল, তালজাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি মোতাহার উদ্দিন খান, রহমত আলী, আবুল কালাম আজাদ, উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি শাহ আলম সিদ্দিকী, নজরুল হক (নান্নু) এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমানসহ আরও অনেকে।

দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চাঁন মিয়ার জীবন ও আদর্শ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, তিনি ছিলেন একজন সৎ, ন্যায়পরায়ণ ও জনবান্ধব নেতা। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। স্থানীয় রাজনীতি ও সামাজিক উন্নয়নে তার অবদান ছিল অনস্বীকার্য। বক্তারা আরও বলেন, তার মতো ত্যাগী ও আদর্শবান নেতার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিশেষে, মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ