মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

সরকারি-বিরোধী উভয়ের প্রতি ন্যায়বিচার কঠিন: স্পিকার

Admin ১৭ April ২০২৬ · Friday · ০১:৫০ পূর্বাহ্ণ
সরকারি-বিরোধী উভয়ের প্রতি ন্যায়বিচার কঠিন: স্পিকার
সরকারি-বিরোধী উভয়ের প্রতি ন্যায়বিচার কঠিন: স্পিকার

ভোলা প্রতিনিধি: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদের স্পিকার হিসেবে সরকারি ও বিরোধী উভয় দলের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা খুবই কঠিন হলেও তিনি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ভোলার লালমোহন উপজেলা পরিষদ হলরুমে লালমোহন নাগরিক ফোরামের আয়োজনে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিন দিনের সরকারি সফরে ভোলায় এসে তিনি এ অনুষ্ঠানে অংশ নেন।
স্পিকার বলেন, তিনি বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করলেও দলের প্রাথমিক সদস্য হিসেবে রয়েছেন। তবে স্পিকার হিসেবে নির্দলীয় অবস্থান বজায় রাখতে তিনি আগ্রহী। তিনি বলেন, “সংসদের স্পিকার নির্দলীয় থাকেন, তাই আমি নিরপেক্ষভাবেই দায়িত্ব পালনের চেষ্টা করি।”
তিনি আরও বলেন, নির্বাচনে পরাজিত রাজনৈতিক দলের প্রার্থীরা সাধারণত দ্রুত সরকার পরিবর্তনের আশা করেন, যা স্বাভাবিক মনস্তাত্ত্বিক বিষয়। তবে একটি সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়—এ বাস্তবতা মেনে নেওয়া উচিত।
গণতন্ত্র প্রসঙ্গে স্পিকার বলেন, “বহু বছর পর দেশে প্রকৃত গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে।” তিনি অতীত রাজনৈতিক বাস্তবতার কথা তুলে ধরে বলেন, একসময় তিনি নিজেও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন, এমনকি একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন।
তিনি বলেন, রাজনীতি তিনি করেছেন সম্মানের জন্য এবং বর্তমানে দেশের তৃতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হতে পেরে তিনি কৃতজ্ঞ। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে মানুষের উপকার করার সুযোগ থাকলেও এখন তিনি দায়িত্বশীল অবস্থান থেকে কোনো অনৈতিক কাজে সহযোগিতা করবেন না বলেও দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন উপজেলা নাগরিক ফোরামের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া হাফিজ উদ্দিন আহমদ তিনবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে স্পিকার নির্বাচিত হন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ