বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বন্ধুর খোঁজে নাটক, শেষমেশ সেই বন্ধুই খুনি

Admin ১৪ April ২০২৬ · Tuesday · ১০:৪৮ পূর্বাহ্ণ
বন্ধুর খোঁজে নাটক, শেষমেশ সেই বন্ধুই খুনি
বন্ধুর খোঁজে নাটক, শেষমেশ সেই বন্ধুই খুনি

মো: আল-মাহফুজ শাওন : খুলনা।

খুলনায় নিখোঁজ হাসিবের লাশ মিলল রূপসা নদীতে; পিবিআই তদন্তে চাঞ্চল্যকর তথ্য, বন্ধু সোহেলের স্বীকারোক্তি
খুলনায় দুই বন্ধু হাসিব মৃধা ও মোঃ সোহেলের গভীর বন্ধুত্বই শেষ পর্যন্ত রূপ নেয় নির্মম হত্যাকাণ্ডে। প্রায় সব সময় একসঙ্গে থাকা এই দুই দিনমজুর হঠাৎই নিখোঁজ হয়ে যান। তিন দিন পর সোহেল ফিরে এলেও হাসিবের কোনো খোঁজ মেলেনি—এরপরই শুরু হয় রহস্য ও নাটকীয়তা।

নিখোঁজের ঘটনায় হাসিবের মা সুইটি বেগম ছুটে যান সোহেলের কাছে। সোহেল জানায়, তারা দুজন কাজের জন্য ঢাকায় গিয়েছিলেন এবং রমনা বটমূলে হাসিবকে রেখে সে ফিরে এসেছে। পরে হাসিবের মা-বাবাকে নিয়ে ঢাকায় বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজিও করেন সোহেল, কিন্তু কোনো সন্ধান মেলেনি।

এদিকে গত ২৩ সেপ্টেম্বর খুলনার লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার কাছে রূপসা নদী থেকে একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে নৌপুলিশ। পচন ধরায় পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তে নিখোঁজ অভিযোগের সূত্র ধরে লাশটি হাসিবের বলে শনাক্ত করে। ডান হাতে থাকা ট্যাটু, পোশাক ও শারীরিক গঠনের ভিত্তিতে মা সুইটি বেগম ছেলের মরদেহ চিনতে পারেন।

এরপর সন্দেহের তীর ঘুরে যায় সোহেলের দিকে। তদন্তের একপর্যায়ে তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করে, গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় হেলাতলা মোড় থেকে হাসিবকে রূপসা নদীর পাড়ে নিয়ে যান। সেখানে নেশাজাতীয় দ্রব্য সেবন নিয়ে বিরোধের জেরে হাসিবকে মারধর করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে মৃত ভেবে নদীতে ফেলে দেন সোহেল।

ঘটনার পর এলাকায় ফিরে এসে নিখোঁজ বন্ধুকে খোঁজার নাটক করেন তিনি।

পিবিআই খুলনার পুলিশ সুপার রেশমা শারমিন জানান, শুরুতে ঘটনাটি ক্লুলেস ছিল। তবে প্রযুক্তিগত তদন্তে সত্য উদঘাটন সম্ভব হয়েছে। ইতোমধ্যে আসামি আদালতে হত্যার দায় স্বীকার করেছেন এবং দ্রুতই মামলার চার্জশিট দেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ