সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

জীর্ণ টিনশেড থেকে দৃষ্টিনন্দন বিদ্যালয়

Admin ১৩ April ২০২৬ · Monday · ০১:২৩ অপরাহ্ণ
জীর্ণ টিনশেড থেকে দৃষ্টিনন্দন বিদ্যালয়
জীর্ণ টিনশেড থেকে দৃষ্টিনন্দন বিদ্যালয়

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ (গৌরীপুর) প্রতিনিধিঃ মাত্র কয়েক বছর আগেও বিদ্যালয়টি ছিল জরাজীর্ণ ও একটি সাধারণ টিনশেডের ছাউনি ঘর। এখন এটি দেশের একটি দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে। শুধু তা-ই নয়, অজপাড়াগাঁয়ের এই বিদ্যালয়ে এখন রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ, দেয়ালে দেয়ালে দেশের মানচিত্র, শহীদ মিনার, স্মৃতিসৌধ, জাতীয় ফুল শাপলা, দোয়েল পাখিসহ নানা চিত্রকর্ম। মাঠে শিশুদের জন্য রয়েছে খেলাধুলার নানা সরঞ্জাম। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ টাইলস করা। সম্পূর্ণ বিদ্যালয়টি সিসিটিভি ক্যামেরার আওতাধীন। ছাদে রয়েছে বিভিন্ন ফুল ও ফলের বাগান। রয়েছে একটি সমৃদ্ধ ও সুসজ্জিত পাঠাগার। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্ত্যপুর ইউনিয়নের ২৪ নম্বর ডেকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি। গ্রামের শিশুরা এখন আর শহরের স্কুলে দৌড়ায় না। তারা এখন এই স্কুলেই পড়তেই বেশি আনন্দ পায়।

বিদ্যালয়ের এই রূপান্তরের গল্পের পেছনে প্রধান শিক্ষক মোহাম্মদ অলি উল্লাহর অনন্য ভূমিকা রয়েছে। ২০১৮ সালে এই বিদ্যালয়ে যোগদানের পর প্রধান শিক্ষক মোহাম্মদ অলি উল্লাহ দেখতে পান, গ্রামের তুলনামূলক সচ্ছল ও শিক্ষিত পরিবারের ছেলেমেয়েরা ১৫ কিলোমিটার দূরে পৌর শহরের বিভিন্ন স্কুলে পড়তে যায়। দরিদ্র পরিবারের যারা স্কুলে ভর্তি হয়, তারা নিয়মিত স্কুলে আসে না। তিনি কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলে জানতে পারলেন, এই বিদ্যালয়ের পুরোনো ও জরাজীর্ণ ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। বর্ষায় পুরো স্কুলেই পানি পড়ে, শিক্ষার্থীদের বসার বেঞ্চগুলো ভাঙা, ঠিকমতো ক্লাস হয় না, যে কারণে তাঁরা তাঁদের সন্তানদের শহরের স্কুলে পড়াতে আগ্রহী। এসব কথা শুনে প্রধান শিক্ষক অলি উল্লাহ প্রথমেই সিদ্ধান্ত নেন, যেভাবেই হোক একটি নতুন ভবন লাগবে, তাঁর আগে পুরোনো টিনশেড ভবনটি মেরামত করতে হবে। তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে তিনি কাজ শুরু করে দিলেন। কিছুদিনের মধ্যে নতুন ভবন নির্মাণের বরাদ্দও পেয়ে গেলেন প্রধান শিক্ষক।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ