বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই

Admin ১৩ April ২০২৬ · Monday · ১০:১৯ পূর্বাহ্ণ
ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই
ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই

মো: আল-মাহফুজ শাওন

ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। ৯২ বছর বয়সে রোববার (১২ এপ্রিল) দুপুরে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য সাফল্য অর্জন করলেও ব্যক্তিগত জীবনে একাধিক শোক সহ্য করতে হয়েছে তাকে। স্বামী -এর মৃত্যু ছিল তার জীবনের বড় ধাক্কা। পরবর্তীতে দুই সন্তান বর্ষা ও হেমন্ত ভোঁসলের মৃত্যুও তাকে গভীরভাবে আঘাত করে। তবে সব প্রতিকূলতা পেরিয়ে সংগীতকেই শক্তি হিসেবে নিয়ে নিজেকে বারবার দাঁড় করিয়েছেন এই কিংবদন্তি শিল্পী।

তার শেষ সময়ে পাশে ছিলেন একমাত্র জীবিত সন্তান আনন্দ ভোঁসলে।

সংগীতের পাশাপাশি আর্থিকভাবেও সফল ছিলেন আশা ভোঁসলে। ২০২৬ সালের হিসাব অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তার আয়ের বড় উৎস ছিল আন্তর্জাতিক রেস্তোরাঁ ব্যবসা, যার শাখা দুবাই, আবুধাবি, বাহরাইন, কুয়েত ও যুক্তরাজ্যে বিস্তৃত। প্রিমিয়াম ভারতীয় খাবারের জন্য এই ব্র্যান্ড ছিল সুপরিচিত।

স্থাবর সম্পত্তির মধ্যে মুম্বাইয়ের পেডার রোডে অবস্থিত ‘প্রভু কুঞ্জ’ অ্যাপার্টমেন্টের মূল্য প্রায় ৩০ কোটি টাকা। এছাড়া মুম্বাই ও পুনেতেও তার একাধিক সম্পত্তি রয়েছে।

তবে আর্থিক সাফল্যের চেয়েও বড় তার সংগীতজীবন। বিভিন্ন ভাষায় ১২ হাজারেরও বেশি গান গেয়ে ভারতীয় সংগীতে অনন্য উচ্চতায় পৌঁছান তিনি। তার কণ্ঠ যুগের পর যুগ সংগীতপ্রেমীদের হৃদয়ে বেঁচে থাকবে।

ব্যক্তিগত জীবনে দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হন আশা ভোঁসলে। প্রথম স্বামী গনপৎ রাওয়ের সংসারে জন্ম নেয় তিন সন্তান—বর্ষা, হেমন্ত ও আনন্দ। ২০১২ সালে বর্ষা এবং ২০১৫ সালে হেমন্তের মৃত্যু হয়। ফলে একমাত্র জীবিত সন্তান আনন্দ ভোঁসলেই তার সম্পদের প্রধান উত্তরাধিকারী বলে জানা গেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ