বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

আশুলিয়া ও ধামরাই থেকে জাল টাকা ও মাদকসহ দুইজন গ্রেপ্তার

Admin ১১ April ২০২৬ · Saturday · ০৮:২৫ পূর্বাহ্ণ
আশুলিয়া ও ধামরাই থেকে জাল টাকা ও মাদকসহ দুইজন গ্রেপ্তার
আশুলিয়া ও ধামরাই থেকে জাল টাকা ও মাদকসহ দুইজন গ্রেপ্তার

(ঢাকা জেলা প্রতিনিধি - নারয়ন সরকার সবুজ)

ঢাকা জেলার ডিবি (উত্তর) এর পৃথক অভিযানে  ১,০০,০০০/-(এক লক্ষ) বাংলাদেশী জাল টাকা ও ৩০ (ত্রিশ) গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ১০/০৪/২০২৬ খ্রি. তারিখ ২২:০৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন নয়ারহাট এলাকায় হইতে জাল টাকার ব্যবসায়ী  ১। মোঃ মনিরুল ইসলাম (৪৬), পিতা-মৃত আঃ মান্নান, মাতা-নুরজাহান বেগম, সাং-গোপালপুর, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠি, এ/পি সাং গোলড়া, থানা-সাটুরিয়া, জেলা-মানিকগঞ্জকে ১,০০,০০০/-(এক লক্ষ) বাংলাদেশী জাল টাকাসহ গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা সংগীয় অফিসার ও ফোর্সসহ ১০/০৪/২০২৬ খ্রি. তারিখ ২৩:০৫ ঘটিকায় ধামরাই থানাধীন রুপনগর এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ স্বপন (৪৮), পিতা-মৃত তোরাব আলী, মাতা-মোসাঃ ছবুরা বেগম, সাং-রুপনগর (কবরস্থানের সাথে), থানা-ধামরাই, জেলা-ঢাকাকে ৩০ (ত্রিশ) গ্রাম হেরোইন, যাহার মূল্য অনুমান ৩,০০,০০০/-(তিনলক্ষ) টাকাসহ গ্রেফতার করে।

উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামীর বিরুদ্ধে ৫ টি এবং ২ নং আসামীর বিরুদ্ধে ৯ টি মাদক মামলাসহ একাধিক আইনে মামলা রয়েছে।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ