রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সারাদেশ

দ্বিতীয় সমাবর্তনের ফি কমানোর দাবি জবি ছাত্রদলের

Admin ২৪ October ২০২৬ · Saturday · ০৬:২৪ অপরাহ্ণ
দ্বিতীয় সমাবর্তনের ফি কমানোর দাবি জবি ছাত্রদলের
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ছাত্রদলের লোগো

জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনে শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্য বিবেচনায় অংশগ্রহণ ফি পুনর্নির্ধারণের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। অর্থের অভাবে কোনো শিক্ষার্থী যেন শিক্ষাজীবনের অন্যতম স্মরণীয় এ আয়োজন থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে নির্ধারিত ফি যৌক্তিক ও শিক্ষার্থীবান্ধব করার দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তর সম্পাদক) মো. মোজাম্মেল মামুন ডেনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা রয়েছে। তবে সমাবর্তনে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্ধারিত ফি অনেক শিক্ষার্থীর জন্য আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে।

শিক্ষার্থীদের আর্থিক বাস্তবতা তুলে ধরে ছাত্রদলের নেতারা বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিজেদের পরিশ্রম ও টিউশনি করে পড়াশোনার খরচ বহন করেন। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অর্জন উদ্‌যাপনের অধিকার সবার থাকলেও নির্ধারিত ফি অনেক শিক্ষার্থীর সমাবর্তনে অংশগ্রহণের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।’

তারা আরও বলেন, ‘সমাবর্তন কোনো বাণিজ্যিক আয়োজন নয়; এটি শিক্ষার্থীদের অধিকার ও আনন্দের দিন। তাই এমনভাবে ফি নির্ধারণ করা উচিত, যাতে আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থী এই ঐতিহাসিক মুহূর্ত থেকে বঞ্চিত না হন।’

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি শিক্ষার্থীদের প্রত্যাশা বিবেচনায় নিয়ে সমাবর্তনের ফি পুনর্নির্ধারণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্য ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দ্রুত একটি যৌক্তিক ও শিক্ষার্থীবান্ধব ফি নির্ধারণের দাবি জানায় সংগঠনটি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ