বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

শিবগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন

অনলাইন ডেস্ক ৩১ August ২০২৬ · Monday · ০৫:৪৪ অপরাহ্ণ
শিবগঞ্জে নজরুল বর্ষের উদ্বোধন

শিবগঞ্জ ও মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ 

বগুড়ার শিবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি নজরুল বর্ষের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, সংগীত পরিবেশন ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়।

সোমবার ( ৩১ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে নজরুল বর্ষের উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। পরে অডিটরিয়ামে আলোচনা সভা ও শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীন,উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম,নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন,প্রধান শিক্ষক তাজুল ইসলাম,হারুনুর রশিদ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু একটি নাম নয়, তিনি বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর,অসাম্প্রদায়িকতা, সাম্য ও মানবতা দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ বর্ষের আয়োজন আজ আমাদের মাঝে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহিন বলেন, জাতীয় কবি নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম তরুণ প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে অনুপ্রেরণা জোগায়।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, নজরুল বর্ষ শুধু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণ ও উদযাপনের আয়োজন নয়; এটি তাঁর অসাম্প্রদায়িকতা, স্বাধীনতা ও শোষণ-বিরোধী চেতনাকে নতুন প্রজন্মের মাঝে গুরুত্ববহন করে। এছাড়াও নজরুলের সাহিত্য ও সংগীত বাঙালির আত্মপরিচয়, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধকে সমৃদ্ধ করেছে।

পরে নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে এক সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ