বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় জয়ী অর্থনীতি বিভাগ

অনলাইন ডেস্ক ৩০ August ২০২৬ · Sunday · ০৬:৪৮ অপরাহ্ণ
কুবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় জয়ী অর্থনীতি বিভাগ

কুবি প্রতিনিধি: 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট–২০২৬। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ফার্মেসী বিভাগকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়েছে অর্থনীতি বিভাগ। 

রবিবার (৩০ আগস্ট) বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহিউদ্দীনের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার। 

এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. জুলহাস উদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থী। 

উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বেলাল উদ্দীন বলেন, এই ফুটবল টুর্নামেন্টকে শুধু খেলা হিসেবে নয়, দলগত হয়ে কীভাবে কোনো কিছু করা যায়, তাও শিখা যাবে। খেলাকে বিনোদন হিসেবে নিয়ে আক্রমণাত্মক আচরণ যেন না করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। 

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন সরকার বলেন, আন্তঃবিভাগ টুর্নামেন্ট কোনো আন্তর্জাতিক বা জাতীয় খেলা নয়, যে দল জিতবে সে দল আমাদের বিশ্ববিদ্যালয়েরই। তাই খেলার মধ্যে কেউ আক্রমণাত্মক না হয়ে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখবে। 

সভাপতির বক্তব্যে ড. মো. মহিউদ্দিন বলেন, খেলার মধ্যে জয় পরাজয় দুটিই আছে। খেলাকে বিনোদন হিসেবে নিবেন এবং জয় পরাজয় থেকে শিক্ষা নিয়ে পরের বারের জন্য প্রস্তুতি নিবেন। যে কোনো সমস্যা হলে অভিজ্ঞ রেফারিদের জানাবেন। 

উল্লেখ্য, উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হচ্ছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং সিএসই বিভাগ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ