মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

অষ্টগ্রামে বিরল প্রজাতির শুশুক উদ্ধার: তেল তোলার জন্য কে/টে ভাগ করে নিলেন জেলেরা

অনলাইন ডেস্ক ৩০ August ২০২৬ · Sunday · ০৪:৫২ অপরাহ্ণ
অষ্টগ্রামে বিরল প্রজাতির শুশুক উদ্ধার: তেল তোলার জন্য কে/টে ভাগ করে নিলেন জেলেরা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: 

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলার বড় হাওরের আদমপুর কাটাগাং এলাকায় উদ্ধার করা হয়েছে সাধু পানির বিরল প্রজাতির জলজ স্তন্যপায়ী প্রাণী গাঙ্গেয় শুশুক । তবে বিপন্ন প্রজাতির এই প্রাণীটি জীবিত উদ্ধার না হয়ে মৃত ও ভাসমান অবস্থায় পাওয়া গেছে। পরবর্তীতে সচেতনতার অভাবে স্থানীয় জেলেরা প্রাণীটিকে কেটে তেল তোলার উদ্দেশ্যে নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নিয়ে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মধ্যঅষ্টগ্রাম রংপুর হাটি এলাকার শওকত মিয়ার ছেলে মোঃ তর্জু মিয়া শনিবার রাতে  বড় হাওরের আদমপুর কাটাগাং এলাকায় মাছ ধরতে যান। নদীতে মাছ ধরার একপর্যায়ে তিনি মরা ও ভাসমান অবস্থায় বিরল প্রজাতির এই শুশুকটি দেখতে পান। নদী থেকে প্রাণীটি উদ্ধার করে তীরে নিয়ে আসা হলে এটি একনজর দেখতে আশপাশের গ্রাম থেকে উৎসুক জনতার ভিড় জমে। তবে সংরক্ষণ না করে  তেল তৈরির জন্য জেলেরা প্রাণীটিকে কেটে নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর তাঁর কার্যালয় থেকে ঘটনার খোঁজখবর নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০২৬ অনুযায়ী শুশুক নিধন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মূলত বন অধিদপ্তর এই আইন বাস্তবায়নে মূল ভূমিকা পালন করলেও, মৎস্য অধিদপ্তর বিভিন্ন অভিযান ও তদারকির সময় জনগণকে এ বিষয়ে সচেতন করে থাকে এবং ভবিষ্যতেও এই সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

তিনি আরও জানান, শুশুক বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী একটি সুরক্ষিত ও বিলুপ্তপ্রায় প্রাণী। এটি ধরা, হত্যা করা কিংবা এর অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। নদীর পরিবেশ ও জীববৈচিত্রের ভারসাম্য রক্ষায় এর ভূমিকা অপরিসীম হলেও স্থানীয়দের অসচেতনতা ও তেলের বাণিজ্যিক ব্যবহারের প্রবণতায় প্রাণীটি রক্ষা করা সম্ভব হয়নি।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় পরিবেশপ্রেমী ও সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একই সাথে নদীতে বিপন্ন জলজ প্রাণী সুরক্ষায় মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ