রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সারাদেশ

কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই

অনলাইন ডেস্ক ৩০ August ২০২৬ · Sunday · ১২:৫৫ অপরাহ্ণ
কয়রায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সফল চেয়ারম্যান খান শামসুদ্দিন আহমেদ আর নেই

‎উপজেলা প্রতিনিধি (খুলনা):

‎খান সাহেব কোমর উদ্দীন মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও কয়রার সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ খান আর নেই, ‎(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) 

‎‎কয়রা উপজেলার বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী, কয়রার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আমাদি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ শামসুদ্দিন আহমেদ খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)। তাঁর এই মৃত্যুে স্থানীয় এলাকাবাসী, স্বজন ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

‎দীর্ঘ জনপ্রতিনিধিত্বের কর্মজীবনে তিনি সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করেছিলেন। কয়রার শিক্ষা প্রসারে তাঁর বিশেষ অবদান রয়েছে; তাঁরই হাত ধরে প্রতিষ্ঠিত 'খান সাহেব কোমর উদ্দীন মডেল কলেজ' আজও অঞ্চলের শিক্ষাক্ষেত্রে আলো ছড়িয়ে যাচ্ছে। এছাড়া নানাবিধ সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

‎কয়রা খবর-এর অনুসন্ধানে দেখা গেছে, রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের বাইরেও তিনি পরিবার এবং এলাকাবাসীর কাছে একজন অভিভাবকতুল্য পরম শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে সমাদৃত ছিলেন।

‎মরহুমের মৃত্যুতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

‎

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ