মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

কয়রায় স্কুল পরিদর্শনে ইউএনও মহোদয়; নিলেন ক্লাস

অনলাইন ডেস্ক ২৮ August ২০২৬ · Friday · ০৪:১৪ অপরাহ্ণ
কয়রায় স্কুল পরিদর্শনে ইউএনও মহোদয়; নিলেন ক্লাস

‎উপজেলা প্রতিনিধি (খুলনা):

‎বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের গণিতের ক্লাস নিয়েছেন খুলনার কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার বাগালী ইউনিয়নের উত্তর বগা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সময় তিনি এ ক্লাস নেন।

‎বিদ্যালয়ে গিয়ে ইউএনও প্রথমে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের উপস্থিতি, পড়াশোনার পরিবেশ ও বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। পরে তৃতীয় শ্রেণির শ্রেণিকক্ষে গিয়ে গণিত পড়ান। হঠাৎ ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা যায়।

‎তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মিনহাজুল ইসলাম বলে, ইউএনও স্যার আমাদের গণিতের ক্লাস নিয়েছেন। তিনি আমাদের নিয়মিত স্কুলে আসতে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে বলেছেন। তার কাছ থেকে ক্লাস করতে আমাদের খুব ভালো লেগেছে।

‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, ইউএনও বিদ্যালয়ের নিচতলায় আনসার ভিডিপি'র একটি অনুষ্ঠানে এসেছিলেন। এ সময় তিনি আমাদের বিদ্যালয় পরিদর্শন করেন। শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি একটি শ্রেণির ক্লাসও নেন। তার এমন উদ্যোগে শিক্ষার্থীরা উৎসাহিত হয়েছে।

ইউএনও মো. আব্দুল্লাহ আল বাকি বলেন, আমার বাবা একজন শিক্ষক ছিলেন। তাই সময় ও সুযোগ পেলেই শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার পাশাপাশি তাদের পড়াশোনার খোঁজখবর নিই। আমারও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার ইচ্ছা ছিল। আজ শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পড়ানোর সুযোগ পেয়ে ভালো লেগেছে। একটি অনুষ্ঠানে যোগ দিতে বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের একটি ক্লাস নেওয়ার সুযোগ হয়। শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণিকক্ষে সময় কাটানো এবং পড়ানোর অভিজ্ঞতা আমার জন্যও আনন্দের।

‎ইউএনওর এমন উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে বলে জানান শিক্ষক-অভিভাবকেরা। বিদ্যালয় পরিদর্শনের পাশাপাশি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলা এবং পাঠদানে অংশ নেওয়াকে তারা ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

 

‎

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ