মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সের শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

অনলাইন ডেস্ক ২৭ August ২০২৬ · Thursday · ০৯:৪৬ অপরাহ্ণ
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সের শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

মোঃ হাসিবুর রহমান,বুটেক্স প্রতিনিধি:

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এক শিক্ষার্থীর ফেসবুকে ধর্মীয় কটুক্তিমূলক শেয়ার করার অপরাধে তাঁকে হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের ৫১তম বাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এবং শহীদ আজিজ হলের আবাসিক শিক্ষার্থী মো. আবদুল্লাহ আল শামীমের শেয়ার করা সেই পোস্টে সনাতন ধর্মের একাধিক দেব-দেবীকে নিয়ে ভুল তথ্য ও রুচীহীন মন্তব্য পরিলক্ষিত হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) শহীদ আজিজ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আবদুল্লাহ আল শামীমকে হলের শৃঙ্খলা প্রবিধান-২০১৯ এর ৮(ক) ধারা অনুযায়ী ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করেছে।  আরও বলা হয়, জিজ্ঞাসাবাদের সময় সজ্ঞানে শামীম তাঁর কৃত অপরাধের বিষয়টি স্বীকার করেন।

এদিকে বুধবার (২৬ আগস্ট) শামীমের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে সনাতন ধর্মের এই অবমাননাকর পোস্ট দেখা গেলে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে। পরবর্তীতে হল প্রশাসন অভিযুক্ত শামীমের মোবাইল ফোন যাচাই করলে গ্যালারিতে কুরুচিপূর্ণ ছবিও পাওয়া যায়। হল প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সেদিন রাতে শামীম হল ছেড়ে নিজের বাড়িতে চলে যায়। 

এই ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা  হল প্রশাসনের নিকট অভিযুক্ত শামীমের বিরুদ্ধে হল থেকে স্থায়ী বহিষ্কার এবং এক বছরের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কারের দাবি জানিয়ে আবেদন করে।

সনাতনী শিক্ষার্থীদের মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী সুজয় রায় বলেন, “শাস্তির আদেশটি মোটেও সন্তোষজনক নয়। আমরা শুরু থেকেই সকল বিষয় প্রশাসনকে জানিয়ে এবং প্রশাসনের উপস্থিতিতে করেছি যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে। হল প্রশাসনের উপস্থিতিতে শামীমের পোস্ট শেয়ার সংক্রান্ত ভিডিও স্বীকারোক্তি নেওয়া হয় এবং তাঁর মোবাইলের গ্যালারিতে এধরনের স্ক্রিনশট পাওয়া যায়। এটি ব্যক্তিগত বিষয় হলেও একজন মানুষের মন মানসিকতা প্রকাশ করে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশে ভবিষ্যতে যাতে এমন কাজ করতে না পারে তাই হল থেকে পূর্ণ বহিষ্কার ও একাডেমিক কার্যক্রম থেকে এক বছরের বহিষ্কার আদেশ তাঁর জন্য উপযুক্ত শাস্তি হবে বলে আশা করি।”

শাস্তিপ্রাপ্ত আবদুল্লাহ আল শামীম বলেন, “আমি এই পোস্টটি ছয়দিন আগে ফোনে সেভ করে রেখেছিলাম, যাতে এটা পরে দেখতে পারি। ফোনের গ্যালারিতেও এমন কিছু প্রশ্ন সেভ করে রেখেছিলাম। চ্যাটজিপিটি'র মাধ্যমেও এসব বিষয় নিয়ে জানার চেষ্টা করেছিলাম। কিন্তু পোস্টটি শেয়ার হওয়ার বিষয়ে আমি অবগত নই এবং আমার টাইমলাইনে এই পোস্ট দেখিনি। এমনকি পোস্টের কোনো নোটিফিকেশন সামনে আসেনি।”

শহীদ আজিজ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আহসান হাবীব বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাতের কারণে অভিযুক্ত শিক্ষার্থীকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। হলের প্রশাসনিক আইন অবলম্বন করে এই শাস্তি প্রদান করা হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থী এই কাজ কোন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য করেনি বরং নিজের প্রোফাইলে সংরক্ষণের জন্য শেয়ার করেছে। সেই সাথে প্রভোস্ট বরাবর ভুল স্বীকার করে ক্ষমা প্রদানের আবেদন করে। তাই পূর্বের ধর্মীয় অবমননা ও প্রশাসনিক আইনের বিধান মেনে তার বহিষ্কারাদেশ দেয়া হয়েছে।”

উল্লেখ্য, শাস্তিপ্রাপ্ত শামীম বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করে পুনরায় হলে অবস্থানের অনুমতি চেয়ে হল প্রভোস্ট বরাবর আবেদন করে। আবেদনে তিনি নিজের ভুল স্বীকার করে এবং ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ