১নং শ্রীপুর উত্তর মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন হাজী মোঃ সামসুল হক
মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:
খুব শীঘ্রই স্থানীয় সরকার ইউনিয়ন নির্বাচন আয়োজন করা হবে–সরকারের তরফ থেকে এমন ঘোষণার পর
সুনামগঞ্জ,তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক ২নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য ও বিএনপির দুর্দিনের সাহসী যোদ্ধা বিএনপি নেতা হাজী মোঃ সামসুল হক।তিনি শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন।
তিনি প্রিয় ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার লক্ষ্যে নির্বাচনী মাঠে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন।
হাজী মোঃ সামসুল হক তিনি একজন শিক্ষানুরাগী,সমাজসেবী, দানবীর,এবং এলাকার উন্নয়নে নিবেদিত ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত।
চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ সামসুল হক,
তিনি একটি জনসেবামূলক আধুনিক ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে কাজ করতে চান।
তিনি বলেন,আদর্শিক সেবা: মানবতার শ্রেষ্ঠ আদর্শ হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে উজ্জীবিত হয়ে,কোনো প্রকার স্বজনপ্রীতি বা বৈষম্য ছাড়া স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া তাঁর জীবনের প্রধান অঙ্গীকার। নির্বাচনী ভিশন ও অঙ্গীকারে- চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ সামসুল হক
তাঁর ইউনিয়নকে ভবিষ্যৎ পরিকল্পনায় ঢেলে সাজানোর বেশ কিছু লক্ষ্য তুলে ধরেছেন-এলাকার মুরুব্বিদের পরামর্শ , তরুণ প্রজন্মের মেধার উদ্ভাবনী শক্তি এবং যুবকদের কর্মস্পৃহাকে কাজে লাগিয়ে ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নকে একটি আধুনিক, সমার্ট,দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিতামূলক ইউনিয়নে রূপান্তর করা সম্ভব বলে মনে করেন। যেখানে থাকবে বৈষম্যহীন সেবাপ্রদান! কোনো প্রকার স্বজনপ্রীতি বা বৈষম্য ছাড়াই প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সরকারি সুযোগ-সুবিধা ও সেবা পৌঁছে দেওয়া তার মূল উদ্দেশ্য।
নির্বাচন প্রসঙ্গে হাজী মোঃ সামসুল হক
বলেন,আমি আমার ইউনিয়নের মানুষের শাসক নয়,সেবক হতে চাই।
আমি কোনো বিশেষ গোষ্ঠীর নয়,বরং শ্রীপুর উত্তর ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।তিনি আরও বলেন আমি আমার প্রিয় শ্রীপুর উত্তর ইউনিয়নকে একটি মডেল,আলোকিত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছি। যেখানে থাকবে সকল জনসাধারণের সমমানজনক অধিকার! অর্থ আর আধিপত্য দিয়ে নয়,জনগণের ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে চাই।
তিনি আরো আশা ব্যক্ত করে বলেন,এই পথচলায় আমি আমার সম্মানিত শ্রীপুর উত্তর ইউনিয়ন বাসীর দোয়া,ভালবাসা,পরামর্শ,সহযোগিতা ও পূর্ণ সমর্থন প্রত্যাশা করছি।এলাকার সবমহলে সাধারণ ভোটারদের মাঝে তাঁর এই প্রার্থিতা ঘোষণা ও স্বচ্ছ ভাবমূর্তির কারণে ইতিবাচক সাড়া ফেলেছে এবং সবার কাছে গ্রহণযোগ্যতা রয়েছে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।
সৌজন্যে:
চাচাতো ভাই।
আতাউর রহমান,
বিশিষ্ট ব্যবসায়ী।