বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের ভাসমান ম/র/দে/হ উদ্ধার

অনলাইন ডেস্ক ২৭ August ২০২৬ · Thursday · ০২:০৩ অপরাহ্ণ
দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের ভাসমান ম/র/দে/হ উদ্ধার

মো: আল-মাহফুজ শাওন , খুলনা : 

খুলনার দৌলতপুরে একটি ঘের থেকে আনুমানিক ২৩ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সন্ধা  ৭টা ১০ মিনিটের দিকে দৌলতপুর থানাধীন কার্তিককুল পশ্চিমপাড়া বাইপাস এলাকার নাসিরের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ঘেরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান কয়েকজন। বিষয়টি দ্রুত দৌলতপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া যুবকের পরনে থাকা প্যান্ট ও কোমরের বেল্ট দেখে স্থানীয় কয়েকজন ধারণা করছেন, মরদেহটি গত ২৩ আগস্ট থেকে নিখোঁজ মণিরুল ইসলাম রনির হতে পারে। রনি মহেশ্বরপাশা পশ্চিমপাড়া (ঘোষপাড়া) এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।

তবে উদ্ধার হওয়া মরদেহটি রনির কি না, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

এদিকে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যুবকের মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়টিও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, পরিচয় শনাক্তের পর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘটনাটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে—তদন্তের মাধ্যমে তা নিশ্চিত করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ