বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভাঙ্গুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

অনলাইন ডেস্ক ২৬ August ২০২৬ · Wednesday · ০৮:৫৮ অপরাহ্ণ
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভাঙ্গুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় সাধারণ ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসকদের ব্যবস্থাপত্র গ্রহণ করেন।

ক্যাম্পের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান খোকন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ হাসপাতালের পরিচালক জহুরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ‘পথের প্যাঁচাল’ ফেসবুক পেজের কনটেন্ট ক্রিয়েটর জহুরুল, শামিমসহ অন্যান্যরা।

মেডিকেল ক্যাম্পে শিশু রোগ বিষয়ে চিকিৎসাসেবা দেন ডা. সাবির খান। এছাড়া মেডিসিন, হৃদরোগ ও ডায়াবেটিস রোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মেহেদী হাসান সাগর রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। ক্যাম্পে শিশু, নারী ও বয়স্কসহ বিভিন্ন বয়সী রোগীরা চিকিৎসকদের পরামর্শ নেন।

নিরাপদ হাসপাতালের পরিচালক জহুরুল ইসলাম বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে মানুষের সেবায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে অসহায় ও নিম্নআয়ের মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ ক্যাম্পের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আয়োজকরা জানান, চিকিৎসাসেবা মানুষের মৌলিক প্রয়োজনগুলোর একটি। অর্থের অভাবে যেন কোনো অসহায় মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সার্বিক ব্যবস্থাপনায়: নিরাপদ হাসপাতাল

সহযোগিতায়: ‘পথের প্যাঁচাল’ ফেসবুক পেজ

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ