মিঠামইনে সাবেক ইউপি সদস্যের ঝুলন্ত ম/র/দে/হ উদ্ধার, মৃ/ত্যু নিয়ে রহস্য
বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের নতুন চাঁনপুর গ্ৰামের সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মোঃ মুক্তার উদ্দিন (৫৫) এর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
বুধবার ২৬ শে আগষ্ট তার নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়ার পর তার মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে স্বজনদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এই ঘটনার মৃত্যুর কারণ নিয়ে পরিবারের সদস্য ও আত্নীয় স্বজনদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। তারা ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছেন। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফল পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে ।
এদিকে সাবেক ইউপি সদস্যের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোপদিঘী সহ বিভিন্ন এলাকায় শোকের পাশাপাশি নানান গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে। তবে তদন্ত শেষ না পর্যন্ত ঘটনাটিকে হত্যা বা আত্মহত্যা হিসেবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
মিঠামইন থানার ওসি মনোয়ার মাহমুদ জানান, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত হত্যা বা আত্মহত্যা কিছুই বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তাধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।