ভৈরবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস
সোহানুর রহমান সোহান, নিজেস্ব প্রতিবেদক:
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল বেলা সাড়ে ১১ টায় জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি হাজী আঃ করিম মিয়া'র এর নেতৃত্বে ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জশনে জুলুসের মিছিলে বিভিন্ন রকম ব্যানার-ফেস্টুন নিয়ে নবীপ্রেমী হাজারো মানুষ অংশ নেয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে ফল মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ, পবিত্র মিলাদ মাহফিল, দরুদ ও সালাম এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্বমানবতার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
সমাবেশে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র সৃষ্টিজগতের জন্য রহমত হিসেবে এ ধরায় আগমন করেছেন। তাঁর আগমনে আনন্দ প্রকাশ ও জশনে জুলুস আয়োজন ঈমানদারদের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। তিনি বলেন, মহানবীর মর্যাদা আল্লাহ তায়ালা নিজেই সমুন্নত করেছেন। কোনো বিরোধিতা বা নেতিবাচক প্রচারণা তাঁর শান ও মর্যাদাকে ক্ষুণ্ন করতে পারবে না। সময়ের সঙ্গে তাঁর আগমনের আনন্দ আরও ব্যাপকভাবে উদযাপিত হবে।
তিনি আরও বলেন, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণসহ সামাজিক অবক্ষয় থেকে মুক্তি পেতে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব।
জশনে জুলুসে ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্জ্ব আল- মামুন প্রতিথযশা সাংবাদিক এম.আর. সোহেল, উপজেলা যুব দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, হাফেজ মওলানা হাবিবুর রহমান নিজামী, রূপসা ডেকোরেশনের স্বত্বাধিকারী মোঃ নান্নু মিয়া, হাজী রুবেল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।