বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

লালপুরে সার বিতরণে অনিয়ম, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক ২৫ August ২০২৬ · Tuesday · ০৯:০৮ অপরাহ্ণ
লালপুরে সার বিতরণে অনিয়ম, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে সার বিতরণে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে এক বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠান মেসার্স আকাশ এন্টারপ্রাইজে সার বিতরণে অনিয়মের বিষয়টি পরিলক্ষিত হয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম হোড় এবং আব্দুলপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন বলেন,কৃষকদের মাঝে সার বিতরণে কোনো ধরনের কারসাজি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হবে। কৃষকদের ন্যায্যমূল্যে ও সঠিকভাবে সার প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ