বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঢাকায় একাধিক দূতাবাসে হামলার হুমকি: গণতন্ত্রী পার্টির তীব্র নিন্দা ও উদ্বেগ

অনলাইন ডেস্ক ২৫ August ২০২৬ · Tuesday · ০৯:০০ অপরাহ্ণ
ঢাকায় একাধিক দূতাবাসে হামলার হুমকি: গণতন্ত্রী পার্টির তীব্র নিন্দা ও উদ্বেগ

করিমগঞ্জ প্রতিনিধি:

ঢাকায় অবস্থিত একাধিক বিদেশি দূতাবাসে হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে গণতন্ত্রী পার্টি। দলটি বলেছে, কূটনৈতিক স্থাপনা ও বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ধরনের হুমকি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তির জন্য উদ্বেগজনক।

গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো. আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ ও নিন্দা জানান।

বিবৃতিতে নেতারা বলেন, ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাসগুলোতে হামলার হুমকির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। হুমকি প্রদানকারী ব্যক্তি বা গোষ্ঠীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দেশের সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা আরও জোরদার করতে হবে।

তারা বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বজায় রেখে আসছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উসকানিমূলক কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড যেন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

নেতারা আরও বলেন, দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ও আন্তর্জাতিক সম্পর্কের স্বার্থে এ ধরনের হুমকিকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। ঘটনার নেপথ্যে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে উৎসাহিত না হয়, তা নিশ্চিত করতে হবে।

গণতন্ত্রী পার্টি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হুমকিদাতাদের শনাক্ত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে দেশের কূটনৈতিক স্থাপনা ও বিদেশি কূটনীতিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ