মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

অনলাইন ডেস্ক ২৫ August ২০২৬ · Tuesday · ০৭:১৪ অপরাহ্ণ
কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:

"সবুজ গড়ি, পরিবেশ বাঁচাই, সুস্থ সুন্দর বাংলাদেশের" এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।

২৫ আগষ্ট মংগলবার সকালে জেলা নরোত্তম প্রেমধাম মন্দির থেকে শুরু করে শহরের বিভিন্ন মন্দির এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিতে

সভাপতি বাংলাদেশ হিন্দু যুব মহাজোট কিশোরগঞ্জ জেলা শাখা ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, কাজল দাস সাধারণ সম্পাদক, রুহিদাস আচার্য্য যুগ্ম সাধারণ সম্পাদক, রাজন মজুম দার যুগ্ম সাধারণ সম্পাদক, সজল কর্মকার যুগ্ম সাধারণ সম্পাদক,  রিপন সূত্রধর সাংগঠনিক সম্পাদক, সৌরভ দেবনাথ প্রচার সম্পাদক, অগ্রদীপ সাহা সহ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে বৃক্ষের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, কার্বন নিঃসরণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট শুধু ধর্মীয় ও সামাজিক কাজেই নয়, পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরই অংশ হিসেবে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি। 

এসময় বক্তারা সরকারের পাশাপাশি সকল সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। 

কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও রাস্তার পাশে চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকাবাসীকে গাছের যত্ন নেওয়ার এবং পরিবেশ দূষণ রোধে সচেতন হওয়ার পরামর্শ দেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট দেশব্যাপী সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলা শাখা প্রতি বছর বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে থাকে।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ