বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নড়াইল-ঢাকা মহাসড়কে বাসের ধা/ক্কা/য় পথচারী নি/হ/ত, চালক আ/ট/ক

অনলাইন ডেস্ক ২৫ August ২০২৬ · Tuesday · ০৩:৪৪ অপরাহ্ণ
নড়াইল-ঢাকা মহাসড়কে বাসের ধা/ক্কা/য় পথচারী নি/হ/ত, চালক আ/ট/ক

লোহাগড়া প্রতিনিধি, নড়াইল:

নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের লক্ষীপাশা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাচ্চু খান (৭০) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মহাসড়ক পার হওয়ার সময় লক্ষীপাশা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের রায়পাশা গ্রামের বাসিন্দা। এ দুর্ঘটনায় বাসসহ চালক নূর ইসলামকে (৬০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের লক্ষীপাশা বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন বাচ্চু খান। এ সময় নড়াইল থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী যাত্রীবাহী বাস বাচ্চুকে ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, বাসের ধাক্কায় বাচ্চু খান নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ দুর্ঘটনায় বাসসহ চালককে আটক করা হয়েছে। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ