বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাহিরপুরে লাউড়েরগরে পুলিশের অভিযানে ৩শ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ

অনলাইন ডেস্ক ২৩ August ২০২৬ · Sunday · ০৩:৫১ অপরাহ্ণ
তাহিরপুরে লাউড়েরগরে পুলিশের অভিযানে ৩শ বোতল ফেনসিডিলসহ ভারতীয় পণ্য জব্দ

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার লাউড়েরগর এলাকা থেকে ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিল,৬ বস্তা ফুচকা ও ৯ বস্তা রসুন জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় পূর্বপাড়ায় আসাদ মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্হানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার বাড়িতেঅভিযান পরিচালনা করেন।

এ সময় তার বসতঘরে ভারতীয় অবৈধ ৩০০ বোতল ফেনসিডিল, ৬ বস্তা ফুচকা ও ৯ বস্তা রসুন দেখতে পান। তাৎক্ষণিক মাদক নির্মূল কমিটির সদস্যরা বিষয়টি পুলিশকে জানানো হলে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্হলে গিয়ে মাদক নির্মূল কমিটির সদস্য ও স্থানীয়রা জব্দ করা মালামাল পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে মাদক কারবারী আসাদ পালিয়ে যান। এ ব্যাপারে তাহিরপুরের বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুজ্জামান সজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক নির্মূল কমিটির কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিল, ৬ বস্তা ফুচকা ও ৯ বস্তা রসুন জব্দ করা হয়েছে। জব্দ করা মালামাল থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ