মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক—ইউএসএন-এর সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক ২২ August ২০২৬ · Saturday · ০১:৫৫ অপরাহ্ণ
ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক—ইউএসএন-এর সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি ঘোষণা

আশরাফুল আহমদ, সিলেট প্রতিনিধি:

জাতীয় মানবাধিকার, পরিবেশ ও সমাজ উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক—ইউএসএন-এর কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে ২০২৬–২৭ বর্ষের সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. মুজিব উল্ল্যাহ চৌধুরী তুষার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৩ সদস্যবিশিষ্ট সিলেট বিভাগীয় সমন্বয় কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে মো. আরিফুর রহমানকে সিলেট বিভাগীয় প্রধান সমন্বয়কারী, মো. আশরাফুল আহমদকে বিভাগীয় সমন্বয়কারী এবং জাবেদ আহমদকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— আলি হায়দার জামি (সিলেট মহানগর), শেখ সুহিন মিয়া( সিলেট জেলা), আতিয়া শারমিন (সুনামগঞ্জ জেলা), আব্দুল কুদ্দুস (মৌলভীবাজার জেলা) এবং ফয়সাল আহমদ (হবিগঞ্জ জেলা সমন্বয়কারী)। সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন বুরহান উদ্দিন, আব্দুর রহমান, ময়নুল ইসলাম ও নাজমুল ইসলাম। এছাড়া ইমরানুল ইমাকে সংগঠনের শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত করা হয়েছে।

নবগঠিত কমিটির মাধ্যমে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে মানবাধিকার সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, পরিবেশ ও জলবায়ু, ভূমি, ক্ষুধা ও দারিদ্র্য, অভিবাসনসহ বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

সংগঠনটির অন্যতম লক্ষ্য হলো সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, তাদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং তাদের সমস্যা ও প্রয়োজনীয়তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে সমাধানের উদ্যোগ গ্রহণ করা। পাশাপাশি সমাজের বিভিন্ন অসংগতি চিহ্নিত করে ঐক্যবদ্ধভাবে জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ইউএসএন।

নবগঠিত সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় ২০২৬–২৭ বর্ষে ইউএসএন-এর মানবিক ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম সিলেট বিভাগের প্রত্যন্ত এলাকাতেও আরও বিস্তৃত হবে।

নতুন কমিটির সকল দায়িত্বশীলকে অভিনন্দন জানিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. মুজিব উল্ল্যাহ চৌধুরী তুষার বলেন, মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করাই ইউএসএন-এর মূল লক্ষ্য। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ