বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুবির নজরুল হলের মারামারির ঘটনায় দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

অনলাইন ডেস্ক ২২ August ২০২৬ · Saturday · ০১:৪৬ অপরাহ্ণ
কুবির নজরুল হলের মারামারির ঘটনায় দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের মারামারির ঘটনায় দুই শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার ও ঘটনা খতিয়ে দেখতে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাতে হল প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মোঃ হারুন বিষয়টি জানান।

তিনি বলেন, ‘হলে যেন এই ইস্যুতে পুনরায় কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় এবং তদন্ত সাপেক্ষে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। অধিকতর তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব হিসেবে আছেন সহকারী রেজিস্টার মোহাম্মদ ময়নাল হোসাইন এবং সদস্য হিসেবে আছেন আইসিটি বিভাগের প্রভাষক খন্দকার ওলিউল্লাহ ও সিএসসি বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম বাবর

সাময়িক বহিষ্কৃত দুই শিক্ষার্থী ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের ইলিয়াস ইসলাম শুভ এবং মোঃ হুমায়ুন কবির

এর আগে মেসেঞ্জার গ্রুপে দেওয়া বার্তাকে কেন্দ্র করে প্রাধ্যক্ষের কক্ষে সমাধানের উদ্দেশ্যে বসলে কক্ষের বাইরে হাতাহাতি ও মারামারিতে ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মারুফ হোসাইনের মাথায় আঘাত লেগে ফেটে যায়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ