বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কেএমপি ডিবির অভিযানে ৭২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক ২০ August ২০২৬ · Thursday · ০৫:৩৯ অপরাহ্ণ
কেএমপি ডিবির অভিযানে ৭২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭২ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ মো. শহিদুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট ২০২৬) রাত ১১টা ৫০ মিনিটের দিকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর থানাধীন ৭ নম্বর ঘাট পোর্ট গেটের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

কেএমপি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মো. শহিদুল ইসলামকে আটক করে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৭২ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শহিদুল ইসলাম খালিশপুর থানাধীন ৬ নম্বর ঘাট এলাকার গফুর সরদারের বাড়ির পাশের বাসিন্দা। তার পিতার নাম মৃত আলী আজম।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে খালিশপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে **মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায়** মামলা রুজু করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে খুলনা মহানগর পুলিশ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ