বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়ায় মোবাইল কোর্টের প্রতিবাদে সিএনজি শ্রমিকদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক ২০ August ২০২৬ · Thursday · ০১:৩৫ অপরাহ্ণ
কুলাউড়ায় মোবাইল কোর্টের প্রতিবাদে সিএনজি শ্রমিকদের সড়ক অবরোধ

কুলাউড়া প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রধান সড়কে যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিংয়ের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযানে জরিমানা ও কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে সিএনজি অটোরিকশা চালক ও শ্রমিকরা কুলাউড়া-বড়লেখা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত কুলাউড়া পৌরসভা বাজার এলাকায় যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে পৃথক দুটি মামলায় মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ৭টি সিএনজি অটোরিকশা কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়।

এ ঘটনার পর কুলাউড়া সিএনজি অটোরিকশা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা প্রশাসনের অভিযানের প্রতিবাদে কুলাউড়া-বড়লেখা প্রধান সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

অবরোধের খবর পেয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। পরে প্রশাসনের সহযোগিতায় শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে প্রধান সড়কে যান চলাচল স্বাভাবিক হয় এবং অবরোধমুক্ত করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পৌরসভা বাজার ও প্রধান সড়কে যানজট নিরসন এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ