বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ আইনুল ইসলাম

অনলাইন ডেস্ক ১৯ August ২০২৬ · Wednesday · ০৯:০৭ অপরাহ্ণ
পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ আইনুল ইসলাম

মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাকিচার গ্রামের আইনুল ইসলাম (৩৬) চার লাখ টাকা আনতে গিয়ে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ১৬ আগস্ট (রোববার) রাত ৮টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার স্ত্রী কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নি'খোঁজ আইনুল ইসলাম কাকিচার গ্রামের মৃত ছত্তার মিয়ার ছেলে। পরিবারের দাবি, খলিলুর রহমান নামে এক ব্যক্তির কাছে আইনুল ইসলামের চার লাখ টাকা পাওনা ছিল। ওই টাকা আনতে যাওয়ার পর থেকেই তিনি নি'খোঁজ রয়েছেন। পরিবারের সদস্যদের ভাষ্য, টাকা পাওনা থাকা খলিলুর রহমানও বর্তমানে প'লাতক রয়েছেন এবং তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

জিডিতে দেওয়া তথ্য অনুযায়ী, নি,খোঁজের সময় আইনুল ইসলামের পরনে ছিল খয়েরি রঙের ফতুয়া ও প্যান্ট। তার উচ্চতা আনুমানিক ৪ ফুট ৬ ইঞ্চি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনুল ইসলামের সন্ধান পেলে ০১৭১৫৩৩৬২৭২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আইনুল ইসলামের নিখোঁজের ঘটনায় কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

নিখোঁজ আইনুল ইসলামের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ