বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাহিরপুরে ছাতার ভেতর লুকিয়ে রাখা ১০০ পিস ইয়াবাসহ আটক ১

অনলাইন ডেস্ক ১৯ August ২০২৬ · Wednesday · ০৯:০৪ অপরাহ্ণ
তাহিরপুরে ছাতার ভেতর লুকিয়ে রাখা ১০০ পিস ইয়াবাসহ আটক ১

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

জানাযায়,তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের আনন্দবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে পেশাদার ইয়াবা ব্যবসায়ী আব্দুস সাত্তার (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা। আটক আব্দুস সাত্তার উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার(১৯ আগস্ট) আনন্দবাজার এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার সময় আব্দুস সাত্তারকে সন্দেহভাজন মনে হলে আটক করেন মাদক নির্মূল কমিটির সদস্যরা।

 এ সময় তার সঙ্গে থাকা ছাতার ভেতরে লুকানো অবস্থায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তারা। পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট তাহিরপুর থানাধীন ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলামের  কাছে হস্তান্তর করা হয়।

ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১০০ পিস ইয়াবাসহ আটক আব্দুস সাত্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ