মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ উদ্বোধন

অনলাইন ডেস্ক ১৯ August ২০২৬ · Wednesday · ০৮:৫৮ অপরাহ্ণ
মাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ উদ্বোধন

মো. এনামুল হক,খাগড়াছড়ি: 

উৎসব মুখর পরিবেশে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে ‘সম্প্রীতি কাপ’ ফুটবল টুর্না‌মেন্ট উদ্বোধন করা হ‌য়ে‌ছে। 

বুধবার (১৯ আগস্ট) বিকেলে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের পর্দা ওঠে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৯ আগস্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, “খেলাধুলা পাহাড়ে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে। তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে সুস্বাস্থ্য ও সুন্দর মানসিক বিকাশে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে উদ্বুদ্ধ করতেই আমাদের এই আয়োজন।”

উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় মাটিরাঙ্গা পৌরসভা একাদশ বনাম মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশ। বিকেল ৪:১১ মিনিটে ম্যাচ শুরুর পর থেকেই জমে ওঠে মাঠের লড়াই। খেলার ৪:১৫ মিনিটে মাটিরাঙ্গা পৌরসভা একাদশের খেলোয়াড় রায়হানের দারুণ গোলে দল ১-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে ৪:৩৪ মিনিটে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশের বিশ্বাস ত্রিপুরা দৃষ্টিনন্দন এক গোল করে খেলায় ১-১ সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের মাথায় পৌরসভা একাদশের মুন্না গোল করে দলকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে নেন। তবে রোমাঞ্চকর এই ম্যাচের একদম শেষভাগে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশ পেনাল্টি পায় এবং তা থেকে গোল করে খেলা ২-২ সমতায় শেষ করে।

ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন ক্যাপ্রুসাই মারমা। তার সহকারী হিসেবে ছিলেন নয়ন উদ্দিন ও কাওছার আহাম্মেদ। 

সম্পূর্ণ ম্যাচজুড়ে চমৎকার ধারাভাষ্য দেন ক্রীড়া সংগঠক ফোরকান হোসেন সোহাগ।

মাটিরাঙ্গা পৌরসভা সহ মোট ৬টি দল লিগ পদ্ধতিতে এবারের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি এবং গুইমারা রিজিয়নের জিটুআই মেজর জিয়া।

এছাড়া অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, খাগড়াছড়ি জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নুর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা  জামায়াতের আমির আবদুল জলিল, এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবদিন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ