বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

’রামগতিতে হয় মা/দ/ক থাকবে, না হয় পুলিশ থাকবে’- পুলিশ কর্মকর্তার কঠোর বার্তা

অনলাইন ডেস্ক ১৯ August ২০২৬ · Wednesday · ০৮:৫৭ অপরাহ্ণ
’রামগতিতে হয় মা/দ/ক থাকবে, না হয় পুলিশ থাকবে’- পুলিশ কর্মকর্তার কঠোর বার্তা

গোলাম রব্বানী, (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা:

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার  দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুরের  রামগতি  থানার উদ্যোগে আলী আকবর হাজিরহাট বাজারে এসমাবেশ অনুষ্ঠিত হয়। 

রামগতি -কমলনগর ( সার্কেল)এএসপি শামসুল আলমের সভাপতিত্বে  সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামগতি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লিটন দেওয়ান,তিনি বলেন রামগতি থানার অধীনে হয় পুলিশ থাকবে ,না হয় মাদক থাকবে ,দুইটা একসাথে থাকতে পারেনা । চর আলগী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তানভীর আহমেদ জুয়েল এর  সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামগতি থানার ওসি(তদন্ত) মাহবুবুর রহমান ,,চরগাজী  ইউনিয়ন বিএনপির  সভাপতি মীর ফরহাদ হোসেন পস্তু , সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কন্ট্রাক্টর, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, চরগাজী ইউনিয়ন ছাত্রদল সেক্রেটারি ফরহাদ হোসেন ,যুবদল নেতা ফিরোজ আলম,চর আফজল এস ই এস ডিপি  উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক আবুল কালাম । মাদকবিরোধী এ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় সহস্রাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তরা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ