জয়পুরহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জয়পুরহাটে নানা কর্মসূচিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সকালে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে- শহরের রেলগেট সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
এরপর সার্কিট হাউজ মাঠ থেকে ল্যারী বের করা হয়। রয়্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামস্ মতিন, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, সেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈবুর রহমান, জহুরুল ইসলাম প্রমুখ।