বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

স্বাধীনভাবে কাজ করছে বাংলাদেশের গণমাধ্যম: তথ্য মন্ত্রী

অনলাইন ডেস্ক ১৯ August ২০২৬ · Wednesday · ০৩:৪৩ অপরাহ্ণ
স্বাধীনভাবে কাজ করছে বাংলাদেশের গণমাধ্যম: তথ্য মন্ত্রী

মো: আল-মাহফুজ শাওন:

অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে বাংলাদেশের গণমাধ্যম আরও স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন। তিনি বলেছেন, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ নেই।

বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকদের মূল দায়িত্ব হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। সরকারের কার্যক্রম, নীতি ও সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের প্রশ্ন তোলার অধিকার রয়েছে। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে এ চর্চা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, ‘সাংবাদিকদের কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। আর সেটাকে অব্যাহত রাখতে হবে।’ একই সঙ্গে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা যাতে না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জহির উদ্দিন স্বপ্নন বলেন, সাংবাদিকতার স্বাধীনতার পাশাপাশি পেশাগত দায়িত্বশীলতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশ, উদ্দেশ্যপ্রণোদিত প্রচার বা সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, অতীতে যারা সাংবাদিকতার নামে ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে কাজ করেছেন, সরকার তাদের বিচারের মুখোমুখি করেছে। তবে এর পাশাপাশি প্রকৃত সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

গণমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে মন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমে একটি নতুন ‘ইকো সিস্টেম’ তৈরি করতে কাজ করছে। এর মাধ্যমে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কল্যাণ এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং গণমাধ্যমের স্বাধীনতা আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজে স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সাংবাদিকদের যেমন স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে, তেমনি তাদেরও দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ