বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কয়রায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

অনলাইন ডেস্ক ১৮ August ২০২৬ · Tuesday · ১০:৪৪ অপরাহ্ণ
কয়রায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

‎উপজেলা প্রতিনিধি (খুলনা):

‎‎খুলনার কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল আলম।

‎সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কয়রা থানার নবাগত ওসি মোঃ রাশেদুল আলম।

‎বক্তব্যে ওসি রাশেদুল আলম বলেন, কয়রার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর রাখতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ লক্ষ্যে তিনি কয়রায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

‎‎মতবিনিময় সভায় সাংবাদিক মোহাঃ হুমায়ুন কবির, মোস্তফা শফিকুল ইসলাম, শেখ মনিরুজ্জামান মনু, মাস্টার আঃ রউফ, শহিদুল্যাহ শাহিন, গোলাম রব্বানী, অরবিন্দ কুমার মণ্ডল, জাহাঙ্গীর কবির টুলু, নুরুল আমিন নাহিন, শেখ কওছার আলম, মজিবার রহমান, মাস্টার হাবিবুল্যাহ, মোঃ ফরহাদ হোসেন, জিয়াউর রহমান ঝন্টু, আবু ওবায়দা, ডিএম জাহিদুল ইসলাম, মিজানুর রহমান লিটন, রবিউল ইসলাম, মল্লিক আঃ রউফ ও আরিফুর রহমানসহ অনেকে বক্তব্য দেন।

‎বক্তারা কয়রার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

‎মতবিনিময় সভায় কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ