বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জামালগঞ্জ ও ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

অনলাইন ডেস্ক ১৮ August ২০২৬ · Tuesday · ১০:৪০ অপরাহ্ণ
জামালগঞ্জ ও ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:

সুনামগঞ্জের হাওরাঞ্চলের মানুষের জীবনমান ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য। বর্তমানে বিএনপি সরকার পরিকল্পিত ও টেকসই সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে হাওরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ কমানোর পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য ও জনসেবার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এমপি।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের কুকড়াপশী গ্রামের মসজিদের পাশে হাওর এলাকায় উড়ালসড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এইচএইআরপিআইআইপি)-এর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি।

সময় এলাকায় এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল।

কামরুজ্জামান কামরুল বলেন,হাওরাঞ্চলের মানুষের জন্য যোগাযোগব্যবস্থা এখনো বড় একটি চ্যালেঞ্জ। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি ও প্রতিকূল পরিবেশের কারণে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। উড়ালসড়কসহ টেকসই অবকাঠামো গড়ে উঠলে মানুষের যাতায়াতের দুর্ভোগ কমবে। একই সাথে কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ আরো সম্প্রসারিত হবে।

তিনি বলেন,হাওরবাসীর জীবনমান উন্নয়নে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে জামালগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার একটি বড় অংশ পূরণ হবে। প্রকল্পের কাজ যেন যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ে সম্পন্ন হয়, সেদিকে সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে হবে। প্রকল্প বাস্তবায়ন হলে জামালগঞ্জের হাওরাঞ্চলের যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। বিশেষ করে বর্ষাকালে মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্য দ্রুত বাজারজাতকরণ,শিক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে বাস্তবায়নাধীন প্রকল্পটির আওতায় নেত্রকোনা-জামালগঞ্জ (সাচনা)-সুনামগঞ্জ সড়কের জামালগঞ্জ অংশ এবং গোলকপুর জিসি-সাচনা জিসি সড়কের উন্নয়ন ও পুনর্নির্মাণের কাজ করা হবে। যোগাযোগব্যবস্থাকে অধিকতর টেকসই ও জনবান্ধব করার লক্ষ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাচনাবাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক। জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক (এইচএইআরপিআইআইপি) ফেরদৌস আহমেদ, এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো: আনোয়ার হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সাবেক তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো: শফিকুর রহমান প্রমুখ।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, প্রকৌশলী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ