বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কালিয়াকৈরে এক বৃদ্ধের অ/র্ধগ/লিত ম/রদে/হ উ/দ্ধার

অনলাইন ডেস্ক ১৮ August ২০২৬ · Tuesday · ১০:২৬ অপরাহ্ণ
কালিয়াকৈরে এক বৃদ্ধের অ/র্ধগ/লিত ম/রদে/হ উ/দ্ধার

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টান কালিয়াকৈর নদীর পাড় এলাকা থেকে হায়াত আলী (৬০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হায়াত আলী মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার কেল্লা গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নদীর পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে কালিয়াকৈর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, প্রায় ৫ থেকে ৬ দিন আগে ওই বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে। দীর্ঘ সময় পড়ে থাকায় মরদেহটি অর্ধগলিত হয়ে যায়  দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

তবে হায়াত আলীর কীভাবে মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) তাইফুল রহমান বলেন, নদীর পাড় থেকে অর্ধগলিত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ