বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খাগড়াছ‌ড়ি‌তে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও ৫ কোটি টাকার ক্রিস্টাল আইচ জব্দ বিজিবির

অনলাইন ডেস্ক ১৮ August ২০২৬ · Tuesday · ১০:২৩ অপরাহ্ণ
খাগড়াছ‌ড়ি‌তে বিদেশি অস্ত্র গোলাবারুদ ও ৫ কোটি টাকার ক্রিস্টাল আইচ জব্দ বিজিবির

মো.এনামুল হক,খাগড়াছড়ি: 

খাগড়াছড়ির মাটিরাঙ্গার যামিনীপাড়ায় বর্ডার গার্ড (বিজিবি)'র একটি বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাতে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এই সফল অভিযান পরিচালনা করে। বিজিবির ইতিহাসে এই এলাকায় এটিই প্রথম ক্রিস্টাল মেথ-আইস জব্দের ঘটনা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে একটি মোবাইল চেকপোস্ট বসায়। রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে পানছড়ির দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। তবে দুই আরোহীসহ মোটরসাইকেলটি থামার ভান করে গতি কমিয়ে হঠাৎ দ্রুত ঘুরে তাইন্দংয়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

টহল দল তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলটির পিছু নেয়। প্রায় দুই থেকে তিন কিলোমিটার ধাওয়া করার পর চোরাকারবারিরা মূল সড়ক ছেড়ে বিরাশিটিলার সরু সড়কে ঢুকে পড়ে। বৃষ্টি, কাদা, অন্ধকার এবং দুর্গম সড়কের সুযোগ নিয়ে তারা রাস্তার পাশের একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি ফেলে পাহাড়ের গহিন জঙ্গলে পালিয়ে যায়।

পরবর্তীকালে বিজিবি সদস্যরা পরিত্যক্ত মোটরসাইকেলটি তল্লাশি করে এর সিটের নিচে লুকানো অবস্থায় ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস জব্দ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, “উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ-আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির এই ধরনের কঠোর ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ