শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুষ্টিয়ায় বিজিবির বড় ধাক্কা: পৌনে ৬ কোটি টাকার অবৈধ জাল ও গাঁজা জব্দ

অনলাইন ডেস্ক ১৮ August ২০২৬ · Tuesday · ০৩:৫৯ অপরাহ্ণ
কুষ্টিয়ায় বিজিবির বড় ধাক্কা: পৌনে ৬ কোটি টাকার অবৈধ জাল ও গাঁজা জব্দ

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া ঃ

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কারেন্ট জাল, চায়না জাল এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। জব্দ করা এসব অবৈধ মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি। 

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ২ দিকে রংমহল বিওপির বিজিবি টহল দল সীমান্ত পিলার ১৩৭/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংমহল এলাকায় আরেকটি অভিযান চালায়। সেখানে পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫২ হাজার ৫০০ টাকা। এছাড়া রাত ১০টার দিকে চরচিলমারী বিওপির একটি চৌকস টহল দল পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। স্পিডবোট ও দেশীয় নৌকা নিয়ে পরিচালিত এই অভিযানে নদী থেকে মালিকবিহীন অবস্থায় প্রচুর পরিমাণ অবৈধ কারেন্ট ও চায়না জাল জব্দ করা হয়। পরে স্থানীয় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মেপে দেখা যায়, উদ্ধার করা জালের মধ্যে ৫,০৫০ কেজি ভারতীয় কারেন্ট জাল এবং ৪,৮৪৫ কেজি চায়না জাল রয়েছে, যার সিজার মূল্য প্রায় ৫ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা। নিয়ম অনুযায়ী এসব জাল পরবর্তীতে ব্যাটালিয়ন সদরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

৪৭ বিজিবির অধিনায়ক জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ বন্ধ এবং নদীমাতৃক সম্পদ রক্ষায় অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্তে এ ধরনের অবৈধ কার্যক্রম রুখতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

 

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ