শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মির্জাপুরে পাইপগান-গুলিসহ ‘শ্যুটার বেলু’ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক ১৮ August ২০২৬ · Tuesday · ০৩:৪৭ অপরাহ্ণ
মির্জাপুরে পাইপগান-গুলিসহ ‘শ্যুটার বেলু’ গ্রেপ্তার

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনার মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে আলামিন হাওলাদার ওরফে ‘শ্যুটার বেলু’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে বড় মির্জাপুর এলাকার আমেনা মঞ্জিলের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলামিন হাওলাদার পূর্ব বানিয়াখামার এলাকার বাসিন্দা আকবর হাওলাদারের ছেলে। পুলিশ দাবি করেছে, তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও তিন রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আলামিন হাওলাদার খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত গ্রেনেড বাবুর ‘বি কোম্পানি’র সদস্য বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। গত তিন দিন ধরে তিনি বড় মির্জাপুর এলাকার আমেনা মঞ্জিলে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানের একপর্যায়ে আলামিন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও তিন রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন বিভিন্ন স্থানে টাকার বিনিময়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা জানিয়েছে বলে ওসি দাবি করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আলামিনের বিরুদ্ধে খুলনা থানায় দুটি এবং ঢাকার শাহবাগ থানায় একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং উদ্ধার করা অস্ত্র কোথা থেকে এসেছে—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা আগের মামলাগুলোর তথ্যও যাচাই করা হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ