বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে

অনলাইন ডেস্ক ১৮ August ২০২৬ · Tuesday · ০৩:৪৫ অপরাহ্ণ
চূড়ান্ত অনুমোদন পেল নতুন বাহিনী এসআরবি, থাকবে পুলিশের অধীনে

মো: আল-মাহফুজ শাওন :

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভোটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে আইনটির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

প্রস্তাবিত আইনে বিদ্যমান র‍্যাব বিলুপ্ত করে পুলিশের আওতায় এসআরবি নামে একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। নতুন এই বাহিনী বিশেষ ধরনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি আইনের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে নাগরিকদের অভিযোগ এবং এসআরবির সদস্যদের অভ্যন্তরীণ ক্ষোভ বা অভিযোগ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।

এর মাধ্যমে বাহিনীর কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের অভিযোগ নিষ্পত্তির একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

র‍্যাবের জনবল ও সম্পদ যাবে এসআরবিতে প্রস্তাবিত আইনে র‍্যাব-সংক্রান্ত জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুযোগ-সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ডসহ অন্যান্য সংশ্লিষ্ট সম্পদ এসআরবির কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে।

অর্থাৎ র‍্যাব বিলুপ্তির পর এর বিদ্যমান কাঠামো ও সংশ্লিষ্ট সম্পদের একটি বড় অংশ নতুন গঠিত এসআরবির অধীনে স্থানান্তরিত হবে।

পুরোনো বিধিমালা আপাতত বহাল নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত র‍্যাব-সংক্রান্ত বিদ্যমান বিভাগীয় কার্যধারার বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল রাখার ব্যবস্থাও রাখা হয়েছে প্রস্তাবিত আইনে।

এর ফলে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি প্রতিষ্ঠার পর প্রশাসনিক ও বিভাগীয় কার্যক্রমে যাতে তাৎক্ষণিক কোনো শূন্যতা তৈরি না হয়, সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পর এখন আইনটি পরবর্তী আইনগত ও সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। প্রক্রিয়া সম্পন্ন হলে র‍্যাবের পরিবর্তে পুলিশের অধীনে নতুন কাঠামোয় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) কার্যকর হওয়ার পথ তৈরি হবে।

সূত্র: সরকারি তথ্য ও মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ