বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনায় ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি

অনলাইন ডেস্ক ১৮ August ২০২৬ · Tuesday · ০৩:২৬ অপরাহ্ণ
খুলনায় ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি

মো: আল-মাহফুজ শাওন:

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ অভিযানের কার্যবিধির অংশ হিসেবে খুলনা মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন আয়োজকরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও সাংগঠনিক সম্পাদক জহির ইকবাল বাপ্পি।

এছাড়া ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মোল্লাসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে। নগর এলাকায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ দূষণ কমানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব।

তারা আরও বলেন, বৃক্ষরোপণকে শুধু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ জন্য দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে যুবদল, শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ