বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় ১৫ আগষ্টে মহাসড়কে টায়ার জ্বালিয়ে“জয় বাংলা’শ্লোগান,নাশকতার মামলা দায়ের

অনলাইন ডেস্ক ১৮ August ২০২৬ · Tuesday · ০৩:১৯ অপরাহ্ণ
লোহাগড়ায় ১৫ আগষ্টে মহাসড়কে টায়ার জ্বালিয়ে“জয় বাংলা’শ্লোগান,নাশকতার মামলা দায়ের
ইউপি চেয়ারম্যান মতিয়ারসহ আসামি ৪২ জন

লোহাগড়া প্রতিনিধি, নড়াইল :

ঢাকা বেনাপোল -নড়াইল-যশোর- মহাসড়কের লোহাগড়ার এড়েন্দা বাসষ্ট্যান্ডের পশ্চিম পাশে মহাসড়কে টায়ার জ্বালিয়ে‘জয় বাংলা’শ্লোগান দেওয়ার অভিযোগে কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান কে প্রধান আসামী করে যুবলীগ,ছাত্রলীগের ৪২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে লোহাগড়া থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। এসব আসামিদের অধিকাংশের বাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। 

পুলিশ ও দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে,১৪ আগষ্ট গভীর রাতে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের এড়েন্দা বাসষ্ট্যান্ডের পশ্চিমপাশে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও কাঠের গুড়ি ফেলে‘জয় বাংলা’ শ্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। রাতেই এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

এঘটনায় ১৬ আগষ্ট উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের হাসান মোল্যা বাদী হয়ে লোহাগড়া থানায় নাশকতার অভিযোগ এনে রোববার রাতে মামলাটি দায়ের করেন। মামলা নং-১২।, তারিখ-১৬/৮/২৬।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) আব্দুর রহমান সোমবার (১৭আগস্ট) বিকালে বলেন, ১৫আগষ্ট কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে এবং আসামিদের আটকের অভিযান চলছে। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ