বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

অস্ত্র-গুলিসহ আটক শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার

Admin ১০ April ২০২৬ · Friday · ১১:০৯ পূর্বাহ্ণ
অস্ত্র-গুলিসহ আটক শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার
অস্ত্র-গুলিসহ আটক শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার

আল মাহফুজ শাওন: খুলনা প্রতিনিধি

খুলনার আড়ংঘাটা থানার শীর্ষ সন্ত্রাসী সুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। বৃহস্পতিবার (বিকেল ৫টা) হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার সুজন আড়ংঘাটা থানার শলুয়া বাজার ঘোনারদাড়া রোড এলাকার বাসিন্দা মোঃ দুলাল সরকারের ছেলে। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পর রাতে তার দেখানো স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার বাড়ি থেকে একটি দেশীয় তৈরি শর্টগান, একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড শর্টগানের গুলি এবং দুই রাউন্ড ৭.৬২ মি.মি. গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম জানান, সুজনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে। অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছিল সে।

গ্রেপ্তারের পর তাকে আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ