বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সুন্দরবনের কয়রা এরিয়ায় নদীতে জাহাজের ক্রু; অতপর যা ঘটলো

অনলাইন ডেস্ক ১৬ August ২০২৬ · Sunday · ০৯:৩২ অপরাহ্ণ
সুন্দরবনের কয়রা এরিয়ায় নদীতে জাহাজের ক্রু; অতপর যা ঘটলো

উপজেলা প্রতিনিধি (খুলনা):

‎দুপুরের ব্যস্ততা! সুন্দরবনের আংটিহারা এলাকায় শাকবাড়িয়া নদীর বুক চিরে দাঁড়িয়ে ছিল বাণিজ্যিক জাহাজ ‘এমভি আলফাডাঙ্গা প্রাইড’। জাহাজে চলছিল নিয়মিত কাজ। হঠাৎ মুহূর্তেই বদলে গেল সবকিছু।

‎ঘটনাটি শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টা। জাহাজের আপার ডেকে কাজ করছিলেন এক ক্রু। অসাবধানতাবশত হঠাৎ তিনি নদীতে পড়ে যান। চোখের পলকে বিশাল নদীর পানিতে তলিয়ে যেতে শুরু করেন তিনি। জাহাজের অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

‎ঠিক তখনই সুন্দরবনের নদীপথে অফিসিয়াল অরকিং টহলে ছিল কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি দল, বিষয়টি তাদের নজরে আসে, বিপদের মাত্রা বুঝতে দেরি করেননি কোস্ট গার্ড সদস্যরা,দ্রুত ছুটে যান ঘটনাস্থলের দিকে।

‎প্রচণ্ড স্রোত ও নদীর গভীরতার ঝুঁকি উপেক্ষা করে শুরু হয় উদ্ধার তৎপরতা। কিছুক্ষণের মধ্যেই নদীতে পড়ে যাওয়া ক্রুকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন তারা।

‎উদ্ধারের পর তাকে নিরাপদে ‘এমভি আলফাডাঙ্গা প্রাইড’ জাহাজে পৌঁছে দেওয়া হয়। স্বস্তি ফেরে জাহাজের অন্য ক্রুদের মধ্যে। মৃত্যুর একেবারে কাছ থেকে ফিরে আসেন ওই নাবিক।

‎রোববার (১৬ আগস্ট) এ ব্যাপারে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন জানান, ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আসা জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদীসংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থানকালে এ দুর্ঘটনা ঘটে।

‎নিয়মিত টহলের সময় ঘটনাটি কোস্ট গার্ডের নজরে আসায় দ্রুত উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়। আর সেই কয়েক মুহূর্তের তৎপরতাই শেষ পর্যন্ত একজন মানুষের জীবন বাঁচিয়ে দেয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ