সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

কালিয়াকৈরে অধিকাংশ স্টেশনৈ তীব্র গ্যাস সংকট, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকদের ভোগান্তি

অনলাইন ডেস্ক ১৬ August ২০২৬ · Sunday · ১২:২৬ অপরাহ্ণ
কালিয়াকৈরে অধিকাংশ স্টেশনৈ তীব্র গ্যাস সংকট, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকদের ভোগান্তি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটের কারণে অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ হয়ে পড়েছে। ফলে সিএনজি চালিত বাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের চালকদের পাম্পে পাম্পে ঘুরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সিএনজি না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ যাত্রীরা।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন পাম্প ঘুরে এমনি চিত্র দেখা গেছে।

চালক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে গ্যাসের চাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। পর্যাপ্ত চাপ না থাকায় উপজেলার সিংহভাগ সিএনজি পাম্পই তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না। যে কয়েকটি পাম্প খোলা রয়েছে, সেগুলোর সামনেও দেখা গেছে শত শত যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত সিএনজি মিলছে না বলে অভিযোগ চালকদের।

পাম্পে অপেক্ষা করা সিএনজি চালক আবির জানান, সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে তাদের দৈনিক আয় একবারে নেমে এসেছে, যা দিয়ে পরিবারের খরচ চালানোই দায় হয়ে পড়েছে। অনেক চালক পুরো দিন চেষ্টা করেও খালি হাতে বাড়ি ফিরছেন।

এক বাস সিএনজি (অটোরিকশা)ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্যাসের অভাবে সময়মতো গাড়ি চালানো যাচ্ছে না। পাম্পে এসে ৩-৪ ঘণ্টা বসে থাকতে হয়। এতে ট্রিপ মিস হচ্ছে, আবার যাত্রীদের ভোগান্তিও বাড়ছে।

এদিকে সিএনজি সংকট ও পরিবহন স্বল্পতার সুযোগে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় ও অর্থ গুনতে হচ্ছে তাদের। অপরদিকে কালিয়াকৈর উপজেলায় প্রায় তিন শতাধিক শিল্পকলা কারখানা রয়েছে। গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে প্রায় ১৫টি কারখানা ছুটি ঘোষণা করেছেন মালিকপক্ষ।

গ্যাস সংকটের বিষয়টি দ্রুত সমাধান করে সিএনজি সরবরাহ স্বাভাবিক করার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী চালক ও এলাকাবাসী।

কালিয়াকৈর চন্দ্রা তিতাস জোনাল অফিস প্রকৌশলী মাসুদ জানান, চাহিদা অনুযায়ী গ্যাস কম পাওয়া যাচ্ছে। ফলে অনেক পাম্প বন্ধ হয়ে গেছে। এদিকে উপজেলার অনেক কারখানায় গ্যাস রয়েছে। তবে খুব দ্রুত গ্যাস সংকট সমাধান হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ