বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

গোবিপ্রবিতে নোয়াখালী জেলা শিক্ষার্থী কল্যাণ সংসদের নেতৃত্বে রিয়ন- ফাহিম

অনলাইন ডেস্ক ১৬ August ২০২৬ · Sunday · ১২:১৮ অপরাহ্ণ
গোবিপ্রবিতে নোয়াখালী জেলা শিক্ষার্থী কল্যাণ সংসদের নেতৃত্বে রিয়ন- ফাহিম

আব্দুল্লাহ আর রাফি, গোবিপ্রবি প্রতিনিধি:

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) নোয়াখালী জেলা শিক্ষার্থী কল্যাণ সংসদের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী হাসান রিয়ন এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম হোসেন।

সম্প্রতি সংগঠনটির প্রেস বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এ কমিটি অনুমোদনের কথা জানানো হয়। নোয়াখালী জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, কল্যাণ ও ভ্রাতৃত্ববোধ জোরদারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নোয়াখালীর শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজন নিয়ে কাজ করার লক্ষ্য নিয়ে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করে আসছে।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. সাইফুল হাসান মাসুম। সহ-সভাপতি পদে রয়েছেন ইতিহাস বিভাগের মাজহারুল ইসলাম ফরহাদ, অ্যাকসিডেন্টাল অ্যান্ড কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের মো. দেলোয়ার হোসেন এবং অর্থনীতি বিভাগের আফসানা বেগম।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন সিএসই বিভাগের পিয়াল মজুমদার, পদার্থবিজ্ঞান বিভাগের শাওন আহম্মেদ, এসিসিই বিভাগের মেহেদী হাসান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উম্মে হাবিবা মাইশা, অর্থনীতি বিভাগের সাইদুল ইসলাম, ইএসডি বিভাগের মনিরুল ইসলাম এবং অ্যাকাউন্টিং বিভাগের দ্বীপন সাহা।

সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স বিভাগের আজিজুর রহমান শান্ত, অ্যাকাউন্টিং বিভাগের স্মৃতি রানী সূত্রধর, গণিত বিভাগের মাহবুবে ইলাহি রিফাত, ট্যুরিজম বিভাগের রাহাত উদ্দিন জিসান, সমাজবিজ্ঞান বিভাগের ইসরাত জাহান লাবনী এবং এফএমবি বিভাগের তাহিয়া আহসান।

কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইএসডি বিভাগের মারুফ হায়দার এবং অর্থবিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাকাউন্টিং বিভাগের মাহমুদুল হাসান রাকিব। তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হয়েছেন ট্যুরিজম বিভাগের মেহেরাব কায়সার। ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের মো. মুস্তাফিজুর রহমান।

সংস্কৃতিবিষয়ক সম্পাদক হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের মাহমুদা হাসান মাহি, প্রচার সম্পাদক মার্কেটিং বিভাগের মাহমুদুল হাসান, আপ্যায়নবিষয়ক সম্পাদক ইইই বিভাগের মো. মাঈনুর রহমান, ছাত্রীবিষয়ক সম্পাদক ইএসডি বিভাগের প্রিয়ন্তি বণিক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক অ্যাকাউন্টিং বিভাগের মাইমুনা সিদ্দিকা আশিকা।

এ ছাড়া ধর্ম ও শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের মুনতাছির বিল্লাহ বিজয় এবং আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নাজমুন নাহার স্নেহা।

এদিকে সংগঠনটির উপদেষ্টা পরিষদেও শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের রাখা হয়েছে। প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান খান এবং সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক নাসিফ আহমেদ।

ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ইএসডি বিভাগের ইফতিয়াক বিন ইউছুফ অন্তর (ইএসডি, ২০১৬-১৭), গণিত বিভাগের নজরুল ইসলাম (গণিত, ২০১৬-১৭), ইএসডি বিভাগের আব্দুস সামাদ অভি (ইএসডি, ২০১৬-১৭), ইতিহাস বিভাগের আব্দুর রহিম (২০১৮-১৯), কৃষি বিভাগের জাবেদ হোসেন (২০১৮-১৯), গণিত বিভাগের মহিউদ্দিন মহি (২০১৮-১৯), মার্কেটিং বিভাগের মো. তাওহিদ হাসান (২০১৮-১৯), আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মো. মনির হোসেন (২০১৮-১৯), ইইই বিভাগের মিশন দাশ (২০১৮-১৯), সিএসই বিভাগের ইয়াছিন আরাফাত (২০১৮-১৯), এফএমবি বিভাগের গোলাম মাওলা সম্রাট (২০১৮-১৯), আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মো. সাফায়েত উল্যাহ (২০১৯-২০), এসিসিই বিভাগের মোর্শেদ আলম শান্ত (২০১৯-২০), ফিন্যান্স বিভাগের আব্দুর রহমান আকাশ (২০১৯-২০), ইএসডি বিভাগের সাইফুল ইসলাম আদিল (২০১৯-২০), পরিসংখ্যান বিভাগের অরুপ সাহা (২০১৯-২০) এবং সিএসই বিভাগের অর্ণব (২০১৯-২০)।

নবনির্বাচিত সভাপতি আলী হাসান রিয়ন বলেন, “নোয়াখালী জেলার শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক সমস্যা ও প্রয়োজনে পাশে থাকার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন, পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে নতুন কমিটি কাজ করবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইতিবাচক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা থাকবে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ