প্রধানমন্ত্রী কর্তৃক অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধার অর্থ প্রদান
জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী কর্তৃক অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ iBAS++ এর মাধ্যমে সরাসরি প্রদান অনুষ্ঠানের জয়পুরহাটে ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠিত হয়েছে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৮টি বিভাগীয় কমিশনার কার্যালয় এবং ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয় সংযুক্ত থেকে ৭০ হাজার শিক্ষক ও শিক্ষিকা কে অনলাইনে সরকারী ফান্ড প্রদান করেন,
প্রধানমন্ত্রী তারেক রহমান।
জয়পুরহাটে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি,
জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহনাজ বেগম, অতি রিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জেসমিন নাহার, জেলাপরিষদ এর প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জেলা শিক্ষা অফিসার আজিজুল হাকিম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক, অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ।