শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সালাহউদ্দিন আহমদকে এলজিআরডি মন্ত্রী করায় শ্রমিক দল নেতা শাহাজানের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক ১৪ August ২০২৬ · Friday · ০৬:৫৩ অপরাহ্ণ
সালাহউদ্দিন আহমদকে এলজিআরডি মন্ত্রী করায় শ্রমিক দল নেতা শাহাজানের  শুভেচ্ছা

মোহাম্মদ হোসাইন:

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমদকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চকরিয়া পৌর বাস টার্মিনাল ইউনিট শ্রমিক দলের সভাপতি শাহাজান।

শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় তিনি নবনিযুক্ত এলজিআরডি মন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমদকে অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করেন।

শাহাজান বলেন, আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ একজন অভিজ্ঞ ও দক্ষ রাজনৈতিক নেতা। তাঁর নেতৃত্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাতে আরও গতিশীলতা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, চকরিয়া-পেকুয়াসহ দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে নবনিযুক্ত এলজিআরডি মন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এ সময় তিনি আলহাজ্ব সালাহউদ্দিন আহমদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ