শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কালীগঞ্জে বাবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল দিলেন মেয়র প্রার্থী

অনলাইন ডেস্ক ১৩ August ২০২৬ · Thursday · ০৮:৫১ অপরাহ্ণ
কালীগঞ্জে বাবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল দিলেন মেয়র প্রার্থী

মো: আল-মাহফুজ শাওন:

কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও কালীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জহির হাসান মোহন।

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে তিনি বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

ফুটবল পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে ফুটবল গ্রহণ করে এবং নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরির জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

এ সময় জহির হাসান মোহন বলেন, “পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ আরও সমৃদ্ধ করা প্রয়োজন।”

তিনি বলেন, এলাকার শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে ভবিষ্যতেও বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবেন।

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। এতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের আগ্রহ আরও বাড়বে।

স্থানীয়রা সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা জহির হাসান মোহনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের জন্য খেলাধুলার উপকরণ সরবরাহের মাধ্যমে তাদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ